সোমবার, ১২ এপ্রিল, ২০২১

জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা, রাস্তায় অবস্থান নিয়েছেন সাংবাদিকরা

 

জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা দিয়ে ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত সাংবাদিকরা। রবিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার আগে সাংবাদিকরা অবস্থান নেন। তারা জানান, বেলা সোয়া ১২টার দিকে মূল ফটকে তালা দিয়ে ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

গত ১৫ মার্চ দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ সাংবাদিকদের একসঙ্গে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এইগণছাঁটাইবন্ধে ওইদিন বিকালেই জনকণ্ঠ অফিসের সামনে সাংবাদিক নেতারা সমাবেশ শুরু করে প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়কে মীমাংসার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এরপর নতুন করে একজন সংবাদিককে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনার পর রবিবার চাকরিচ্যুত সাংবাদিকরা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান নেন।

বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা লায়েকুজ্জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মীর জসিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

এসময় অন্যানের মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হ্নদয়, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাঁড়িয়া, সাবেক অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। চাকরিতে পুনর্বহালের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলমসহ অন্য নেতারা উপস্তিত হন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম বলেন, ‘চাকরিতে পুনর্বহালের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে রয়েছি আমরা। আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই আপনার দ্রুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করুন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ক্র্যাব অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরাও সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছেন।

 

 

 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য