সোমবার, ১২ এপ্রিল, ২০২১

খালেদার স্বাস্থ্য পরীক্ষা করতে বিকেলে ফিরোজা’য় যাবেন চিকিৎসকরা

 


করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বিকেলে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন চিকিৎসকরা।

সোমবার (১২ এপ্রিল) খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫ টার মধ্যে বেগম খালেদা জিয়াকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে দেখতে আসবেন চিকিৎসক প্রতিনিধি দল।

শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া ‘ফিরোজা’-তে ওঠার পর প্রতিদিনই চিকিৎসকদের এই প্রতিনিধি দল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। ভবিষ্যতেও এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এর আগে রোববার খালেদা জিয়াকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

তখন ডা. মামুন জানান, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

ডা. মামুন আরও বলেন, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।

উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া।

পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে খালেদার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য