সোমবার, ১২ এপ্রিল, ২০২১

তারাকান্দায় গরম বাতাস ও ব্লাস্টার রোগে ধানের ব্যাপক ক্ষতি

 

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গরম বাতাস ব্লাস্টার রোগে কপাল পুড়লো বোরো ধান চাষিদের। গত এপ্রিল দেশের প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ বয়ে যাওয়া শিলা বৃষ্টিসহ গরম ঝড়ো বাতাসে ফসলের মাঠে দেখা দিল ধান জমিন মরে সাদা রঙ ধারনের দৃশ্য।

বাম্পার ফলনের আশা ছিল তারাকান্দার কৃষকদের। ফলনও হয়েছিল বেশ কিন্তু এবার ফসলের মাঠে যেন কৃষকের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে।

তবে এটা কি দিনের রাতে বয়ে যাওয়া শিলাবৃষ্টিসহ গরম বাতাস নাকি ব্লাষ্টার নামের এক প্রকার ভাইরাস নাকি প্রাকৃতিক দুর্যোগ তা সঠিক জানা যায়নি।



উপজেলার ডাকুয়া  ইউনিয়নের একটি বিরাট আকারের হাওর কৈলাকুড়ি বিলের জমিনে শত শত হেক্টর জমিতে ধান চাষ করে বাম্পার ফলনের আশায় ছিল কৃষকরা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ধান ক্ষেতের অবস্থা এমন সাদা আকার হয়ে শুকিয়ে যাচ্ছে।

কৃষকরা জানান এমন ঘটনা তারা জীবনেও দেখেন নি, এই প্রথম। এমন প্রাকৃতিক দুর্যোগে বাম্পার ফলন চোখের সামনে শেষ হয়ে গেল। প্রতিটা ধান ক্ষেতেই ধানের শীষে এমন রোগ দেখা দিয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য