সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহে মাদকাসক্ত বাবাকে খুন করেছে ছেলে

 


ময়মনসিংহে ছেলের হাতে খুন হয়েছেন দেলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করায় ছেলের হাতে খুন হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনায় ছেলে জয়কে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দেলু মিয়া নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পেছনে বসবাস করতেন। তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরুজ তালুকদার।

তিনি বলেন, ঘটনার দিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরে দুলু মিয়া নেশার টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতে থাকেন। এ সময় ছেলে জয় বাধা দিলে তাকেও মারতে থাকেন দেলু।

এমতাবস্থায় হাতের কাছে থাকা কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করে ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ছেলে জয়কে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য