শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

মুন্সিগঞ্জে নিখোঁজের ৫দিন পর সবজি বিক্রেতার লাশ উদ্ধার



 মুন্সিগঞ্জ সদর উপজেলায় ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার ৫দিন পর জয়নাল মুন্সী (৩৮) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জের কাছে ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করে মুক্তারপুর নৌপুলিশ। জয়নাল স্থানীয় রামেরগাঁও গ্রামের আয়ুব আলী মুন্সীর ছেলে। শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মুক্তারপুরের কাছে ধলেশ্বরী নদীতে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সবজিভর্তি ট্রলারডুবিতে জয়নাল নিখোঁজ হন।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, গত রবিবার মুক্তারপুর পুরনো ফেরিঘাট থেকে সবজি নিয়ে চালকসহ ছয়জন নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশার কারণে কিছু দূর যাওয়ার পর ট্রলারটি একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তখন পাঁচজন তীরে উঠতে পারলেও সবজি বিক্রেতা জয়নালের খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তার লাশের সন্ধান পাওয়া যায়। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য