সিলেট শহরতলীর শিবেরবাজার এলাকা থেকে অপহৃত তরুণী (১৭) উদ্ধারসহ এক অপহরককে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। তার নাম জামিল আহমদকে (৩০)। সে জালালাবাদ থানার পাগইল গ্রামের মাখন মিয়ার পুত্র। অপহরণের ঘটনার দেড়মাস পর বৃহস্পতিবার (২১ জানুয়ারী) পাগইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া তরুণীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার (২২ জানুয়ারি) গ্রেফতারকৃত জামিলকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৮ ডিসেম্বর দুপুরে তরুণীকে জালালাবাদ থানার শিবের বাজার হাসান কমিউনিটি সেন্টারের সামন থেকে অপহরণ করে নিয়ে যায় গ্রেফতারকৃত জামিল আহমদ। এ ঘটনায় জালালাবাদ থানায় এ বছরের ২১ জানুয়ারি তরুণীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং-২৩ দায়ের করেন।
এসএমপি জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন বলেন, পুলিশ জালালাবাদ থানার শিবেরবাজার পাগাইল গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামী জামিল আহমদকে গ্রেফতার করেছে। এসময় অপহৃত তরুণীকে উদ্ধার করে পুলিশ। তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য