শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

 


খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহিদ খান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। জাহিদ উপজেলার বানাই গ্রামের জাকির খানের পুত্র। তিনি ডুমুরিয়া কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী।

পুলিশ জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে একটি বাস যাচ্ছিল। পথে বালিয়াখালী ব্রিজের কাছে এলে বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আটকে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য