রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

সুরমায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 


সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার কুতুব উদ্দিনের ছেলে তাহের আহমেদ ও একই এলাকার বাসিন্দা মাসুম আহমেদ। আহত সালাম দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল এলাকার বাসিন্দা।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, দুপুরে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস। ঘটনাস্থলে পৌঁছালে বিশ্বনাথ থেকে রশিদপুর মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেলটি বাসের সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত সালামকে আশঙ্কাজনক অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য