রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ৩ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া পুলিশ ৩ জনকে আটক করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বোয়ালিয়া মডেল থানা পুলিশ সাইফুল (২৩) কে ৪০ বোতল ফেন্সিডিল, জয়নাল (৪৮) কে ৪৫ ্রাম হেরোইন, সুমন (৩৫) কে ২৬ গ্রাম হেরোইন, মতিহার থাগ্রা পুলিশ মাহাবুল ইসলাম (২৫) কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
বেলপুকুর থানা পুলিশ মেহেদী হাসান (২২) কে ১০ গ্রাম হেরোইন, শাহমখদুম থানা পুলিশ নাইম শেখ (২০) কে ৭ গ্রাম হেরোইন, পবা থানা পুলিশ রিয়াজ (৩৫) কে ২ গ্রাম হেরোইন, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রাশেদ আলী বাদশা (৪০) কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করে। এছাড়াও খাদেমুল ইসলাম মিদুল ইদুল (২০) কে ২ বোতল ফেন্সিডিল ও ৬ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য