রাজশাহীর পুঠিয়া থানাধীন ঝলমলিয়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (৯ ডিসেম্বর) সন্ধা পৌনে ৬টার দিকে ঝলমলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধিন মোমিনপাড়া গ্রামের মোঃ ধনা মোমিনের ছেলে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারী রফিকুল ইসলামের রিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য