রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

সুন্দরগঞ্জে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার



 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে শ্বশুর সোলায়মান আলীকে (৬৫) বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোলায়মান ওই গ্রামের আমিন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল শ্বশুর। শ্বশুরের চাপের কারণে পুত্রবধূ বিষয়টি কাউকে জানায়নি। অবশেষে অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় পুত্রবধূ। এ ঘটনায় পুত্রবধু সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আব্দুল্লাহিল জামান জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শ্বশুর সোলায়মানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য