রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

সিংড়ায় ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত




 নাটোরের সিংড়া চামারী ইউনিয়নের সোনার মোড় হতে এক বিকাশ কর্মীকে মাররপিট করে ২ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাজির মোড় নামক স্থানে ছিনতাইকারীদের মোটরসাইকেলের সাথে একটি অটো ভ্যানের সংঘর্ষে জয়গন বেগম (৬৫) নামে এক মহিলার দুটি পা ভেঙে যায়, পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁর মূত্যু ঘটে। জয়গন ঐ ইউনিয়নের মহিষমারি গ্রামের মৃত ওয়ারেসের স্ত্রী।

এদিকে ছিনতাইকারী মহিষমাড়ী গ্রামের আব্দুর রশিদের পুত্র রানা (২৫) কে আটক করেছেন এলাকাবাসী।
জানা যায়, রবিবার দুপুর দুটার দিকে ছোট কালিকাপুর গ্রামের মৃত লোকমানের পুত্র মুকুল (৩৭) ও তাঁর সহযোগীর নেতৃত্বে এক বিকাশ কর্মীর ২ লাখ টাকা, ২টি মোবাইল ফোন নিয়ে পালানোর সময় অটোভ্যানে ধাক্কা লেগে জয়গন নামে মহিলা গুরুত্বর আহত হয়। এসময় মুকুল ও তাঁর সহযোগী পালিয়ে গেলে ও রানাকে আটক করে স্থানীয়রা।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আটককৃত রানাকে গ্রেপ্তার করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য