রংপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রিয়াদ নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রিয়াদ আদালতে উপস্থিত ছিলেন। রিয়াদ জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মমিন প্রধানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, পীরগঞ্জের রামনাথপুর গ্রামের দিনমজুর শাজাহান আলীর মেয়ে তানজিলা খাতুন চুমকি স্থানীয় দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। ২০১৬ সালের ১৪ জুন বিকেলে চুমকি বাড়ির পাশে খেলছিল। এ সময় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিয়াদ প্রধান। সেখানে ধর্ষণ করলে শিশুটি চিৎকার করতে থাকে। এ সময় রিয়াদ গলাচেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করে। পরে চুমকির মরদেহ সিমেন্টের বস্তায় ভরে ঘরে মাটিতে পুতে রাখে।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ রিয়াদ প্রধান গ্রেপ্তার করে। ঘটনার ৪ বছর পর মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য