শনিবার, ৪ জুলাই, ২০২০

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার


নরসিংদীতে পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য জানান।
গ্রেফতারকৃত সেতারা বেগম ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউরা থানার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী ও মৃত বাবুল মিয়ার মেয়ে।পুলিশ সুপার জানান, ২৯ জুন নরসিংদীতে পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতারের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলা পুলিশ।
এর সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পাচারের সময় ঢাকা -সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর থেকে শপিং ব্যাগে ভর্তি ২০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য