মোবাইল ফোনের ম্যাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। গত সোমবার দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক এই ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের যুগ্ন সচিব দিলীপ কুমার বনিক এবং রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
রূপালী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে আসছে। দেশে এটিই এ ধরনের সর্বপ্রথম ডিজিটাল উদ্যোগ। এ চুক্তির ফলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০১৯-২০২০ সালের অবশিষ্ট দুই কিস্তির প্রায় ৯০০ কোটি টাকা ও কীট এলাউইয়েন্স বাবদ প্রায় ১হাজার ১০০ কোটি টাকা বিতরণ সম্ভব হবে।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মো. মিজানুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, প্রগতি সিস্টেমস এর সিইও ড. শাহাদাত উল্লাহ খান, রূপালী ব্যাংকের জিএম মো. শওকত আলী খানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য