শনিবার, ৪ জুলাই, ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটে ঝোঁপে মিলল পিকআপ ভ্যান চালকের লাশ


কুমিল্লার নাঙ্গলকোটে দুর্বৃত্তরা পিকআপ ভ্যান চালক ইউসুফ মহসিনকে (৪০) হত্যার পর ব্রিজের পাশে ঝোঁপে ফেলে গেছে। শনিবার ভোরে শ্রীরামপুর মনতলী ব্রিজের পাশে ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যানচালক ইউসুফ মহসিন নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে।
মহসিনের বড় ভাই মো. ইয়াছিন জানান, শুক্রবার রাতে হানিফ নামে আরেক পিকআপ ভ্যানের চালকের সাথে নাঙ্গলকোট শান্তির বাজারে যান মহসিন। তারপর থেকে মহসিনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। হানিফের কাছে তার সন্ধান জানতে চাইলে সে জানায়, মহসিন তার সাথে শান্তির বাজার যাওয়ার পর কোথায় গেছেন জানেন না। খোঁজ না পেয়ে হানিফ বাড়িতে চলে আসেন। খবর পেয়ে মনতলী ব্রিজের পাশে গিয়ে দেখেন তার ভাই মহসিনের লাশ।


বড় ভাই ইয়াছিন আরও অভিযোগ করে বলেন, গত কিছু দিন পূর্বে পাশ্ববর্তী বাঙ্গড্ডা ইউনিয়নের এক ছাত্রলীগ নেতার সাথে পিকআপ ভ্যানের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় মহসিনের। এনিয়ে ছাত্রলীগ নেতা মহসিনকে হত্যার হুমকি দেয়। সালিশি বৈঠকে তার সমাধান হলেও হত্যার হুমকি অব্যাহত থাকে।
নাঙ্গলকোট থানার এস আই শফিক জানান, মনতলী ব্রিজের পাশ থেকে মহসিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য