শনিবার, ৪ জুলাই, ২০২০

পাইনবাবগঞ্জের পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে পাগলা নদীর কালুপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ। নিহত দুই শিশু হলো, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার সুমন খানের ছেলে ইসান খান (১৩) এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সামিউল (১৩)।
ওসি জানান, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ইসান ও সামিউলসহ কয়েকজন বন্ধু মিলে পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় ইসান পানিতে ডুবে যায়। একই সময় সামিউলকেও দেখতে না পেয়ে অপর বন্ধুরা চিৎকার শুরু করে। পরে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে ইসান ও সামিউলের মরদেহ পানি থেকে উদ্ধার করে।
ওসি আরও জানান, পরিবারের অনুরোধে পরে দু’জনেরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য