শনিবার, ৪ জুলাই, ২০২০

মাদারীপুরের কালকিনিতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক


মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে কালকিনিতে দেশীয় অস্ত্রসহ সবুজ তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কালকিনির আলীনগর থেকে সবুজকে (২৯) আটক করা হয়। আটক সবুজ একই এলাকার হাচেন তালুকদারের ছেলে ও গাজীপুর ক্যান্টেনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার অপারেটর।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) মো. নাসিরউদ্দিন মৃধা জানান, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে আলিনগরের সবুজ হাওলাদার বাড়ি অস্ত্র মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালকিনি থানা পুলিশ। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে ১৩টি রামদা ও বেশকিছু লোহার পাইপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর সবুজকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

 সুত্র অনলাইন সংস্করণ



দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য