জয়পুরহাটে আসবাবপত্র বহনকারী একটি পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শনিবার ভোররাতের দিকে কালাই উপজেলার পুনটের নান্দাইল দিঘী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনসার গ্রামের মৃত সামসুল হকের ছেলে সাইফুল ইসলাম ও পাঁইকোঠা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, কালাই উপজেলার পুনটের নান্দাইল দিঘী মোড় এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে বলে র্যাবের কাছে গোপন সংবাদ আসে। পরে ভোররাতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় আসবাবপত্র বহনকারী একটি পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, বিশেষ কায়দায় লুকানো গাঁজাগুলো টাঙ্গাইল থেকে জয়পুরহাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিলো। ২ মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো এ ২জন।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য