মজিবুর রহমান ফয়সাল ॥ উপজেলায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক যাত্রী। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চকমতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া গ্রামের ফাইজুল ইসলামের পুত্র সিএনজি চালক হানিফ মিয়া (২০) ও একই গ্রামের রেনু মিয়ার পুত্র আরিফ মিয়া (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চকমতি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক হানিফ ও যাত্রী আরিফ।

নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, আহত এক যাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য