রবিবার, ৫ জুলাই, ২০২০

তারাকান্দায় যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচি


তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ রোপন কার্যক্রম ভাচ্যুয়ালি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এমপি। যুবলীগের আহŸায়ক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মোঃ বিপ্লব হোসেন চৌধুরী’র সঞ্চালনায় বৃক্ষ রোপন কার্যক্রম আনুষ্টানে বক্তব্য রাখেন,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন,উপজেলা যুবলীগের সদস্য একে এম তাজুল, ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল চৌধুরী,সাধারন সম্পাদক কাজল সরকার,বানিহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরাফ উদ্দিনসহ যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সারা দেশের ন্যায় উপজেলা কমপ্লেক্স ও বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য