সোমবার, ৬ জুলাই, ২০২০

ঢাকায় গোলাগুলিতে ২ ছিনতাইকারী নিহত


নিজস্ব প্রতিনিধিঃ  ঢাকার খিলক্ষেত এলাকায় গোয়েন্দা  (ডিবি)  পুলিশের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যারা ছিনতাইকারী বলে দাবি করছে পুলিশ।রোববার দিবাগত রাত ৩টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এই ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। নিহতরা হলেন নান্নু ও মোশাররফ। নিহতদের নাম ছাড়া তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এছাড়াও গোলাগুলির সময় দুইজনকে আটকও করেছে পুলিশ। আটকদের নামপরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রাতে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করতে যায় গুলশান ডিসি ডিবির একটি দল। এ সময় তারা পালানোর চেষ্টা করে। পরে ছিনতাইকারীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের গোলাগুলি হলে দুই ছিনতাইকারী নিহত হয়। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য