বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ময়মনসিংহে ইউএনওসহ আরও ৬০ জন করোনায় আক্রান্ত

                           ময়মনসিংহে ইউএনওসহ আরও ৬০ জন করোনায় আক্রান্ত
ময়মনসিংহে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) জান্নাতুল ফেরদৌসসহ ৬০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ৮৮৯ জন।
বুধবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মশিউল আলম।
তিনি বলেন, ‘ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৬০ জন। এছাড়া, ৩১ জন নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার।’
ময়মনসিংহে আক্রান্ত ৬০ জনের মধ্যে সিটি করপোরেশন ও সদরের ৩৬ জন, ফুলবাড়ীয়ার দুইজন, ফুলপুরের চারজন, তারাকান্দার তিনজন, ত্রিশালের চারজন, ঈশ্বরগঞ্জে তিনজন, মুক্তাগাছায় তিনজন, হালুয়াঘাটে তিনজন ও ভালুকার দুইজন রয়েছে

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য