ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে এক নবজাতক পাওয়া গেছে। নবজাতক শিশুটি ছেলে সন্তান।
রাতে নবজাতক ইউনিটের (ইওসি) দায়িত্বে থাকা নার্স মিতালী গণমাধ্যম কর্মীদেরকে জানায় যে, ইওসি বিল্ডিং এর ড্রেনের পাশে রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় বাজারের নাইট গার্ড কুকুরের চিৎকার চেচামেচির শব্দ শুনে বাচ্চাটিকে দেখতে পায়। সে সময় নাইট গার্ড দেখতে পায় বাচ্চাটিকে কুকুরে ঘিরে রেখেছে।
পরে নবজাতক শিশুটিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মিনতি উদ্ধার করে। বর্তমানে নবজাতক শিশুটিকে ওয়ার্ডে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তবে বাচ্চাটিকে কুকুর আহত করেছে বলে জানায় মিতালী।
ঘটনার সত্যতা জানতে চাইলে মুঠো ফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চ্যানেল বিজয় কে জানায়- আমি এখনো পর্যন্ত এ ধরণের কোন ঘটনার খবর শুনিনি বা পাইনি।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য