বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নান্দাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নান্দাইল,প্রতিনিধি॥ নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে জেরিন আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রসুলপুর গ্রামে মাসুদ মিয়ার কন্যা। আজ বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শিশুটি পরিবারের অজান্তেই ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে জেরিনের দেহ ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য