নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে দেশে ফোরার ৩ দিনের মাথায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন আবু বকর নামে এক প্রবাসী স্বামী।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা আক্তার ৩৫ ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার বীরই খালপাড় গ্রামের মোঃসোহরাব উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর আগে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের আবু বকরের সঙ্গে বিয়ে হয় মাহফুজা আক্তারের। ৬ বছর আগে আবু বকর বিদেশ চলে গেলে দুই সন্তান নিয়ে মাহফুজা বাবার বাড়িতে থাকতে শুরু করে। গত ১৭ জুলাই শুক্রবার আবু বকর দেশে আসেন। মাহফুজা গতকাল সোমবার স্বামীর সাথে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়।
এ ঘটনার জেরে আজ মঙ্গলবার ভোর রাতে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় স্ত্রী মাহফুজাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান স্বামী । পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু বকরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য