সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬ । মঙ্গলবার ২১ জুলাই-২০২০ইং সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য সকাল সাড়ে ৮ টায় ছেড়ে আসা যাত্রীবাহী বিরতিহীন ঢাকা-মেট্রো-চ- গাড়ী সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জানিগাঁও নামকস্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ১০ টারদিকে খাঁদে পড়ে ৬ যাত্রী গুরুতর আহত।
হতাহতের আশংকায় সিলেট,সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩ ঘন্টা উদ্ধারপরতার পরও কাউকে খুঁজে না পাওয়ায় ধারণা করা হয় কোন যাত্রী নিখোঁজ হয়নি। দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,পৌর মেয়র নাদের বখত্, পুলিশ সুপার (পিপিএম) মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা সরজমিন পরিদর্শনে যান।
উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বলেন, সিলেট, সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট টিম দীর্ঘ ৩ ঘন্টা ব্যাপি উদ্ধার অভিযানের পর ধারণা করা হচ্ছে আহত ৬ জন ব্যতিত গাড়ীটিতে আর কোন যাত্রী ছিল না। আহত উদ্ধার ৬ জনের মধ্যে ৪ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য