মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

রাজধানী ঢাকা থেকে অপহৃত সেই স্কুলছাত্রী নবাবগঞ্জে উদ্ধার


নিজস্ব প্রতিনিধিঃ  রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে দশম শেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দুইদিন পর উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। এসময় অপহরণের অভিযোগে সিফাত (২০) নামের এক তরুকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার সকালে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা করে পুলিশ।
আরও জানা যায়, সিফাত শেওড়াপাড়া এলাকায় ওই স্কুলছাত্রীকে প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়া আসার পথে বিরক্ত করতো। সে প্রায়ই ছাত্রীর কোচিংয়ে যাওয়ার পথ অবরোধ করে কথা বলার চেষ্টা করতেন কিন্তু মেয়েটি তার কথা শুনতে চাইতেন না। মেয়েটি সারাক্ষণ আতঙ্কে থাকতেন। একপর্যায়ে সিফাতের সব চেষ্টার পরেও মেয়েটি তাকে কিছুতেই পাত্তা দিচ্ছিলো না, তখন সিফাত মেয়েটিকে অপহরণ করার ফন্দি আঁটেন। পরিকল্পনা অনুযায়ী সিফাত শনিবার মেয়েটিকে অপহরণ করে নবাবগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যান।
কাফরুল থানার এসআই সোহেল জানান, অপহরণের ঘটনায় গত শনিবার অপহৃত স্কুলছাত্রীর পিতা কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের পর আধুনিক কলাকৌশল প্রয়োগ করে অভিযুক্ত অপহরণকারীর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে আজ সকালে ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সিফাতের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও সিফাতকে গ্রেপ্তার করা হয়

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য