শনিবার, ৪ জুলাই, ২০২০

শতাধিক ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ এক তরুণের বিরুদ্ধে


মিশরের ২২ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে যৌ’ন হ’য়রা’নি এবং নানাভাবে প্রতারণার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী। মিশর সরকার এরই মধ্যে ওই তরুণের বিরুদ্ধে তদন্ত চালানোর কথা জানিয়েছে।আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটিতে (এইউসি) শতাধিক নারীকে ওই তরুণ যৌ’ন হ’য়রা’নি করার অভিযোগ রয়েছে। জানা গেছে, ওই তরুণ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। নানাভাবে তিনি নারীদের সঙ্গে প্র’তারণা করতেন।
এইউসি কর্তৃপক্ষ বলছে, ওই তরুণ ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন।তারপর নানা সময়ে নারী শিক্ষার্থীদের যৌ’ন হ’য়রা’নি করতে থাকেন তিনি। এক নারী শিক্ষার্থীর অভিযোগ, আমাদের ১৩ থেকে ১৪ বছর বয়সে ওই তরুণ আমাকে এবং আমার বোনকে যৌ’ন নি’পীড়’ন করেছে। এ ব্যাপারে মুখ খুললে আ’পত্তিকর ছবি প্রকাশ করার হু’মকি দিয়েছিলেন ওই তরুণ।
আরেক নারীর অভিযোগ, ওই তরুণ আমাকে বলেছিল, আমি যদি তার ব্যাপারে মুখ খুলি, তাহলে সে আমার পরিবারের কাছে বলবে যে, আমি তার সঙ্গে রাত কাটিয়েছি। এমনকি আমার কাছ থেকে দফায় দফায় সে টাকা হাতিয়েছে সব ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে। আরেক নারী শিক্ষার্থীর অভিযোগ, আমি তখন বিদ্যালয়ের ছাত্রী।
ওই সময় আমার সঙ্গে ঘুরতে গিয়ে যৌ’ন হ’য়রা’নি করেছে সে। এ ব্যাপারে তরুণের বাবার সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি আরো বলেন, আমি যখন এইউসি’তে ভর্তি হই, তখন আবারো তার খ’প্পরে পড়ে যাই। এমনকি সে আমার সঙ্গে পরিবারের সদস্যদের মতো জোর-জবরদস্তি করতো। আর নানা ঘটনার ছবি তুলে রাখতো। পরে সেগুলো ব্যবহার করে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করতো।
 সুত্র অনলাইন সংস্করণ

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য