মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ময়মনসিংহ ভালুকায় দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত


নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা স্কয়ার  মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে দুই বাসের সংঘর্ষে এক বাসের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরোও কয়েক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়।
আজ মঙ্গলবার (২১জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়ক  হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী  বাসকে পেছন থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৫-১১৬৫) ধাক্কা দিলে ইসলাম পরিবহনের হেলপার মোঃ শরিফ খান নামের (৪০) ঘটনাস্থলেই মারা যান তিনি । নিহতের পকেট থেকে একটি আইডি কার্ডে তার  পিতার নাম মৃত ইদ্রিস আলী খান লেখা আছে। বিস্তারিত ঠিকানা জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই আশরাফ উদ্দিন জানান,  নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের ঠিকানা এখনো জানা যায়নি ঠিকানা পেলে লাশ লাশ হস্তার করা হবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য