রবিবার, ২১ জুন, ২০২০

ফুলবাড়িতে পাট ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাট ক্ষেত থেকে সিয়াম (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিয়াম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর টেলিটারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
শনিবার (২০ জুন) দুপুর ২ টার দিকে বাড়ির ৫০ গজ দুরে পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, নিহত সিয়ামকে গতকাল (শুক্রবার) খুঁজে না পেয়ে পরিবারের লোকজন মাইকিং করেও তার কোন সন্ধান পাচ্ছিল না। শনিবার নিহতের চাচাতো দুই ভাই বাড়ির ৫০ গজ দুরে ছাগলের জন্য পাট ক্ষেত থেকে পাটের পাতা তুলতে গেলে নিহত সিয়ামকে দেখতে পেয়ে চিৎকার দিতে থাকলে স্থানীয় লোকজন এসে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত) মোঃ নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য