নাটোর প্রতিনিধিঃ নাটোর-পাবনা মহাসড়কে মোটরসাইকেলরোহী খোরশেদ আালম (২৪) নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোরের লালপুর উপজেলা দাঁইড়পাড়াতে ।
খোরশেদ আালম নাটোরের সিংড়া উপজেলার বড়িলা গ্রামের নেক মোহাম্মদের পুত্র।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধানাইদহ গামী মোটরসাইকেলরোহী বিপরীতমুখী থেকে আসা নাটোরগামী পিকআপের সাথে সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলে মৃত্যুহয় মোটরসাইকেলরোহীর।
দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য