রবিবার, ২১ জুন, ২০২০

যুক্তরাজ্যে পার্কে ছুরি হামলায় নিহত ৩


যুক্তরাজ্যের রিডিং এলাকার একটি পার্কে ছুরি হামলায় তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
শনিবার সময় সন্ধ্যা ৭টার দিকে ফরবারি গার্ডেনসে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, পুলিশ তাৎক্ষনিকভাবে বিষয়টিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না। তবে ঘটনাস্থলে সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ কর্মকর্তাদের তলব করা হয়েছে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে লিবিয়ার নাগরিক।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পার্কে মানুষের ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তিকে তাদের ওপর ছুরিকাঘাত করতে দেখেন তিনি। পরে ওই ব্যক্তি তার দিকে দৌঁড়ে আসছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে মিরর জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তা ওই হামলাকারীকে আটক করেন।
গোয়েন্দা বিভাগের প্রধান সুপারেন্টিনডেন্ট ইয়ান হান্টার জানান, তারা হামলার সঙ্গে সংশ্লিষ্টতায় অন্য কাউকে খুঁজছেন না।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার ‘চিন্তা রিডিংয়ের আতঙ্কজনক ঘটনার শিকার যারা হয়েছেন তাদের সবাইকে নিয়ে। ঘটনাস্থলে থাকা জরুরি সেবা বিভাগগুলোকে আমার ধন্যবাদ।’

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য