শুক্রবার, ২৬ জুন, ২০২০

করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণা তান্ত্রিক কবিরাজ গ্রেফতার


গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বিশ্ব আত্মকৃত নাম নোভেল করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা দেয়ার নামে প্রতারণার অভিযোগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার  ফরিদপুরে তান্ত্রিক কবিরাজ আঙ্গুর ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত আঙ্গুর দক্ষিন ফরিদপুর ইউনিয়নের মৃত ওমর উদ্দিনের ছেলে।
সে দীর্ঘদিন থেকে বিভিন্ন কবিরাজী ও তান্ত্রিক চিকিৎসা করে আসছিল। সম্প্রতিক করোনা ভাইরাসের মহামারীতে অসহায় ও গ্রামের সাধারন মানুষদের করোনা রোগের চিকিৎসা দেওয়ার নামে বিভিন্ন গাছের ডাল ও পানি পড়া দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো ।
তথ্যটি পুলিশ জানতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সাংবাদিকদের বলেন ,কথিত কবিরাজ আঙ্গুর ব্যাপারী দীর্ঘদিন  থেকে সাধারন মানুষের সাতে প্রতারণা করে আসছিল এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার  প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য