শুক্রবার, ২৬ জুন, ২০২০

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনা মারা গেল ১জন


মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ ২৬ জুন ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রীজের উপর পাটুরিয়া মুখী গমনে একটি ট্রাক চাপায় (সড়ক দুর্ঘটনায়) স্বপন কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তির ঘটনাস্হলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত স্বপন কুমার জেলার শিবালয় উপজেলার বাকলা গ্রামের মনিন্দ্র কুমার ঘোষের পুত্র বলে জানা যায়। বিভিন্ন দোকানে মালামাল পৌছে দেওয়ার জন্যে তিনি ভ্যান ভাড়া নিয়ে এসিআই কোম্পানীর মানিকগঞ্জের ডিলার বিমল এ্যান্ড ব্রাদার্স এর অধিনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় যে, সকালে ভ্যানে করে মানিকগঞ্জ থেকে এসিআই কোম্পানীর মালামাল নিয়ে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় মালবোঝাই ভ্যানের পেছনে সে বসা ছিল। এমন সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ভ্যানটিকে ব্রীজের উপর চাপা দিয়ে দ্রুত চলে যায় । ওই সময় ভ্যানের চালক ছিটকে ব্রীজের রাস্তোর পাশে পড়ে গিয়ে আহত হলেও দুর্ঘটনাস্থলে মারা যায় ভ্যান আরোহী স্বপন কুমার। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করতে পারেনি পুলাশ তবে আটকের চেষ্টা চলছে । এ ব্যপারে মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে বলে জানান গেছে।
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য