সদর প্রতিনিধি ময়মনসিংহঃ– ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাজারে হক মিয়ার ভাই ভাই ষ্টোর নামক দোকানের সামনে দারাগো শফিক নামে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মোঃ শহিদুল ইসলাম (৫৫) ১ লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বনশ্রী এলাকা থেকে তাকে আটক করেছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশের সুত্র মতে জানা যায় যে, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি টিম আধুনিক তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রতারক শহিদুল ইসলামকে ২৪শে জুন মধ্য রাতে ঢাকা বনশ্রী এলাকা থেকে আটক করা হয়। আটককৃত প্রতারকের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর প্রায় শতাধিক সিম কার্ড ও ৬টি মোবাইল জব্দ করা হয়।
অভিযোগে প্রকাশ-গত ১৫ই জুন সকালে দারাগো শফিক নামে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মুক্তাগাছার ব্যবসায়ী রুহুল আমিনকে বলে যে, ময়মনসিংহ পুলিশ লাইন ও ময়মনসিংহ জেলখানার কিছু ধান বিক্রী করা হবে বলে ঐ ব্যবসায়ীকে ধান ক্রয় করার প্রস্তাব দেয়। তখন রুহুল আমিন প্রতারকের কথা বিশ্বাস করে উক্ত ধান ক্রয় করার জন্য ৮৪০ টাকা মন দরে দাম ঠিক করে তার কথায় রাজি হলে রুহুল আমিনকে ঐ প্রতারক বলে যে, পুলিশ লাইন গেইটে আসলে রুহুল আমিনকে ধান দেখাবে এবং তার নিকট হতে ১ লাখ ৩ হাজার টাকা নিয়া পুলিশের ব্যবহৃত গাড়ী দিয়া ধান মুক্তাগাছা রুহুল আমিনের দোকানে পৌছে দিবে। রুহুল আমিন প্রতারকের কথায় বিশ্বাস করে পুলিশ লাইন মেইন গেইটের সামনে মোটর সাইকেল যোগে আসলে তাকে জানানো হয় যে পুলিশ সুপারের অফিসে যাওয়া যাবে না । আপনি মোটর সাইকেল পুলিশ লাইনের ভিতরে রেখে বাইরে দাড়িয়ে অপেক্ষা করুক পুলিশ লাইনের ভেতরে ট্রাকে ধান লোড করা হচ্ছে।
ঐ প্রতারক শহিদুল রুহুল আমিনকে বলে যে, পাশের দোকান হতে সিগারেট ও সাদা কাগজ ক্রয় করে নিয়া আসতে। রুহুল আমিন তার কথায় বিশ্বাস করে পাশের সাথে দোকান থেকে সিগারেট এবং সাদা কাগজ কিনে নিয়ে এসে দেখে উক্ত পুলিশ পরিচয় দেয়া ঐ ব্যক্তি উধাও।
পরে রুহুল আমিন এই বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পেনাল কোড মামলা নং-৩৪ তারিখ-১৫/০৬/২০২০ইং ধারা-১৭০/৪০৬/৪২০।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য