রবিবার, ২৮ জুন, ২০২০

টাঙ্গাইলের চালকের ঘুমে প্রাণ গেল ৩ জনের


নিজস্ব প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত কাল  শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা ৩ জনের ওপর পড়ে, এতে তিনজনই মারা যান।
এসআই দুলাল বলেন, খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি  বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য