শনিবার, ২৭ জুন, ২০২০

চাঁদপুরে ১২শ,পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


নিজস্ব প্রতিনিধিঃ  চাঁদপুরে ১২ শ,পিস ইয়াবাসহ রানা মিয়া (২৬) নামের এক মাকদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত কাল শুক্রবার (২৬ জুন)  শহরের পালবাজার এলাকার মৃধা ট্রেডার্সের সামনে থেকে চাঁদপুর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান, এএসআই আবু হানিফ ও ইয়াকুব আলী গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বিকেলে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়। যার নং-৩৪। আটক রানা মিয়া শহরের কয়লাঘাট এলাকার মৃত কাদিরের ছেলে।
চাঁদপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রাশেদুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রানা মিয়ারদেহ তল্লাশি করে ১২শ,পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিক্রয়ের উদ্দশ্যে ইয়াবাগুলো সে নিয়ে এসেছে বলে জানায়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য