রবিবার, ২৮ জুন, ২০২০

ময়মনসিংহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬০০ ছাড়াল – মৃত্যু ১৯


মহামারি করোনা ভাইরাসে ময়মনসিংহ জেলায় নতুন করে আরো ১৭ জনের দেহে পাওয়া গেছে মরনব্যাধির অস্তিত্ব। আর প্রতিদিনের রুটিন মাফিক আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে কতগুলো তাজা প্রান। তবে কিছুটা হলেও আশার কথা হলো ময়মনসিংহ জেলায় হঠাৎ করেই যেন করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেছে।
গত বৃহস্পতিবার জেলার ৩১১টি করোনার নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা রেজাল্ট পজেটিভ আসে। আর গেল শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার মোট ৩৩২টি করনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৭ জনের শরীরে করোনার রেজাল্ট পভেটিভ আসে। তথ্যটি ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল থেকে জানা গেছে।
গতকল শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার নতুন যে ১৭ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে- ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশনে ৫ জন,  ভালুকা উপজেলায় রয়েছে ৫ জন, হালুয়াঘাট উপজেলায় রয়েছে ৫ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় রয়েছে ১ জন এবং নান্দাইল উপজেলায় রয়েছে ১  ১ জন। এ বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল চ্যানেল বিজয় টিভিকে বলেন, গত ১৬ দিনের মধ্যে গত বৃহস্পতিবার এবং শুক্রবারে জেলায় সবচেয়ে কম শনাক্ত হয়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আর হঠাৎ করে সংক্রমণ কমে যাওয়ার কারণ হতে পারে মানুষ আগের চেয়ে আরো বেশি সচেতন হয়েছে বলে মনে করেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন।
সিভিল সার্জন আরো বলেন-ময়মনসিংহ জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে ভর্তি আছেন ৮৭ জন, হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯১০ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ৫৮৭ জন, সেই সাথে কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে ১৯ জন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য