তারাকান্দায় ছাত্রলীগের গাছ লাগানো ক র্মসূচি
তারাকান্দা প্রতিনিধি : আজ (৫ জুন), বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নিদের্শনায় আজ শুক্রবার ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে চারাগাছ রোপণ উদ্বোধন করা হয়। তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস এর নেতৃত্বে গাছ লাগলো কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী প্রমূখ। পড়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ উপজেলা পরিষদ ভবন,ভাষা সৈনিক সামছুল হক প্রতিবন্ধী স্কুল, থানা,তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন।
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য