রবিবার, ৭ জুন, ২০২০

পাওনা টাকা চাইতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল কৃষকের


শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ঘুষিতে আমজাদ আলী (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল রোববার রাতে উপজেলার খরখরিয়াকান্দা ভোটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ ছালুয়াতলা গ্রামের বাসিন্দা আমজাদ আলী গত বছরের বোরো মৌসুমে পার্শ্ববর্তী খরখরিয়াকান্দা গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন রুবেলের (৩৫) কিছু জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন। ওই সময় থেকে জমি চাষের বাকি টাকা আমজাদকে দেওয়ার আশ্বাস দিয়ে সময় পার করে আসছিলেন রুবেল।
রোববার সন্ধ্যার দিকে আমজাদ খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে গিয়ে রুবেলকে পেয়ে তার কাছে পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বির্তক শুরু হলে রুবেল আমজাদের বুকে সজোরে একাধিক ঘুষি মারতে থাকেন। এতে আমজাদ আলী অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের ছেলে সায়েদুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন.

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য