তারাকান্দায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মৃত্য ১ জন আহত
তারাকান্দা প্রতিনিধি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গালাগাঁও ইউনিয়নে ধারাকান্দী গ্রামে হোসেন আলীর ফিসারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর ঘটনা স্থলেই মৃত্যু ঘটে ও একজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষর্দশীরা জানান , উপজেলার ধারাকান্দী গ্রামের ফজল হক এর পুত্র সামাদ( ৮) জহুর উদ্দিন এর ছেলে শরীফুল ইসলাম (সজীব) (৮) সকালে হোসেন আলীর ফিসারীতে ঘুরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এবং জুয়েল মিয়ার পুত্র নীরব( ৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে । স্থনীয় এলাকাবাসী জানান ,তারাকান্দা ফজলুল হক চৌধরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরীর ধারাকান্দী গ্রামে ২০ একর জমি নিয়ে বিশাল ফিসারী ও মুরগীর খামার গড়ে তুলেছেন । ওই ফিসারিতে অপরিকল্পিত ভাবে বিদ্যুতের তার টানিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন এবং রাত্রে ফিসারীর চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়া রাখেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় এলাকাবাসীর । ওই গ্রামের সাদেকুল ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করেন তার পোষা প্রাণীকে বিদ্যুৎশর্ট এর মাধ্যমে মেরে ফেলে । বালিজানা গ্রামের গিয়াস উদ্দিন জানান , অপরিকল্পিত ভাবে ফিসারি করার কারণে বালিজানা এক অংশ ফসলী জমি আবাদ করা সম্ভব হয় না জলাবদ্ধতার কারণে । এছাড়া নাম প্রকাশে একাদিক ব্যাক্তি জানান , বিদ্যুৎশর্ট করে একাদিক শেয়াল মেরে ফেলেছে হোসেন আলী চৌধুরী। তবে এই ব্যপারে নিহতর অভিভাবকরা সাংবাদিকদের সাথে মিশ্র প্রতিক্রয়া ব্যাক্ত করেন । খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । বিদ্যুতের আনিত অভিযোগ হোসেন আলী অস্বীকার করেন ।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য