বুধবার, ২৪ জুন, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজের ২২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার


শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে নিখোঁজের হওয়ার  ২২  ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভি স কর্মীগরা।
মঙ্গলবার(২৩ জুন) দপুরে ডুবে নিখোঁজ হয় শিশু শম্পা খাতুন (১৩) পরে স্থানীয়দের সহায়তার ২২ ঘন্টা চেষ্টার পর বুধবার (২৪ জুন) দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায়  লাশটি  উদ্ধার করা হয় ।
মরদেহটি বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামের (৮নং ওয়ার্ড) মৃত মিজানুর রহমানের মেয়ে ও শিমুলতলা আইডিয়াল কেজি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীর।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান,মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিমুলতলা গ্রামের বেলতলা ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শম্পা, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ও রাজশাহী থেকে আসা ডুবুরী দল বিকেল সাড়ে চারটার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু শম্পার কোন সন্ধান না পেয়ে ও রাজশাহী অঞ্চলে ডুবুরী সংকটের কারনে রাত ৮টার দিকে অভিযান স্থগিত করা হয়।পরদিন লাশটি ভেসে উঠলে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি  উদ্ধার করে।
অন্যদিকে বালিয়াডাঙ্গা চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান স্থগিত করলেও পরিবারের সদস্যরা নৌকা ও জাল নিয়ে নদীতে উদ্ধার তৎপরতা চালাতে থাকে। এক পর্যায়ে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ডুবে যাবার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দুরে বালুগ্রাম তেকোনা মোড় (তাহিরপুর) সংলগ্ন নদীতে শম্পার ভাসমান মরদেহ পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক(এসআই) জালাল উদ্দিন বলেন,আবেদনের প্রেক্ষিতে শম্পার মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য