বুধবার, ২৪ জুন, ২০২০

পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী


নেত্রকোনা জেলার দূর্গাপুরে পরকীয়ার জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। এঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩জুন) বিকেলে উপজেলার ধানশিরা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দূর্গাুপুর থানার উপ পরিদর্শক আনিস আহমেদ বলেন, ডেকোরেটর কর্মী আব্দুল লতিফ দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে গেলে তার স্ত্রী রেখা আক্তার ব্লেড দিয়ে তার বিশেষ অঙ্গের প্রায় অর্ধেক কেটে দিয়েছেন। আহত লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন এ ঘটনায় স্ত্রী রেখা আক্তারকে থানায় আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন তার স্বামী অন্য নারীর সাথে পরকীয়া ছিল। তাই তিনি এ কাজ করেছেন।
উপ-পরিদর্শক আনিস আহমেদ আরো বলেন, প্রায় ১৮বছর আগে আব্দুল লতিফ ও রেখা আক্তারের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য