শুক্রবার, ২৬ জুন, ২০২০

হবিগঞ্জে যৌতুকের জন্য দুই সন্তানের জননী কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা । ঘাতক স্বামী পলাতক


হবিগঞ্জে বানিয়াচ উপজেলার বলাকীপুর গ্রামে মনোয়ারা বেগম (২৫) নামে এক গৃহবধুকে যৌতুকের টাকার জন্য নির্মম ভাবে  পিটিয়ে হত্যা করছে স্বামী।বৃহস্পতিবার রাতে  স্বামীর নির্যাতনে শিকার ওই গৃহবধু হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্হায় মারা যান। স্হানীয় ওয়ার্ড মেম্বার জানান, প্রায় তিন বছর পূর্বে  একি  উপজেলার  বলাকীপুর গ্রামের লিটন মিয়ার সাথে কুশিয়ারতলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মনোয়ারা বেগমের বিয়ে হয়।বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে স্বামী লিটন মিয়া। কয়েকদফায় টাকা দিলেও সম্প্রতি মোটা অঙ্কের টাকার জন্য চাপ দিতে থাকে লিটন মিয়া। এ নিয়ে সৃষ্টি হয় ঝগড়া একপর্যায়ে টাকার জন্য মনোয়ার বেগমকে পিটিয়ে   বাবার বাড়ি পাঠিয়ে দেন লিটন।মনোয়ার বেগমের হত দরিদ্র বাবা টাকা না দিতে পারায় স্বামীর বাড়ি পিরে আসেন।বৃহস্পতিবার  তাদের মধ্যে ফের ঝগড়া হয়।এক  পর্যায়ে   মনোয়ারা বেগমকে    নির্মমভাবে বেধরক  পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় লিটন।পরে মনোয়ারা বেগমকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে
হাসপাতালে  কয়েক ঘন্টা চিকিৎসাধী থাকা অবস্থায় মৃত্যু হয়, স্বামীর নির্মম নির্যাতনের শিকার দুই সন্তানের জননী মনোয়ারা বেগমের।মনোয়ারার মৃত্যুর পর থেকেই ঘাতক স্বামী লিটন মিয়া  আত্মগোপনে রয়েছে।পুলিশ  মরদেহ   উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর থেকেই ঘাতক স্বামী লিটন মিয়াকে  গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানাই পুলিশ 
 সুত্র অনলাইন সংস্করণ

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য