শুক্রবার, ২৬ জুন, ২০২০

মধুপুরে ৭ বছরের শিশু ধর্ষণ হাসপাতালে চিকিস্যাধীন ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা


টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের খালপাড় এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় গত ২৪ জুন বুধবার সন্ধায় মধুপুর উপজেলার মাঝিরা গ্রামের ভূট্রো মিয়ার লম্পট ছেলে রাসেল (১৮) একই বাড়ীর ২য় শ্রেণীর ছাত্রীকে চিপসের লোভ দেখিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন ছুটে আসলে লম্পট রাসেল পালিয়ে যায়।
ঘটনার পর আহত অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে মধুপুর হাসাপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্হার অবনতি দেখে উন্নত চিকৎসার জন্য  টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা যায়। এদিকে ঘটনার পরই রাসেলকে তার বাবা মা পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে এলাকা সুত্রেজানা যায়। ঘটনার পর হতে এলাকার নামধারী মাতাব্বরগন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানান।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্জল্যের সৃষ্টি হলেও স্থানীয় মাতাব্বরদের দাপটে এলাকার লোকজন চুপ করে আছেন। ঘটনার সূত্রে জানা যায় শিশুটি অসুস্থ থাকার দরুণ ধর্ষিতার পরিবারটি মামলার প্রস্তুতি নিতে বিলম্ব হচ্ছে । এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেনের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মেয়েটি প্রতিবন্ধিও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর হতে ধর্ষণের শিকার শিশুটির পরিবার একই বাড়ি হওয়ায় স্থানীয় মাতাব্বরদের চাপে আতঙ্কে রয়েছে বলেও জানা যায়।
 সুত্র অনলাইন সংস্করণ


দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য