বুধবার, ২৪ জুন, ২০২০

শিবগঞ্জের হাজারবিঘীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক


শিবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত রশিদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী চাঁদপুর এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবগঞ্জের হাজারবিঘী এলাকায় মাদক নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর ২৩ জুন মঙ্গলবার বিকেল সোয়া ৫ টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রশিদকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক আইনে  একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে এসআই জাহিদ জানিয়েছেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় মাদকদমনে ডিবি পুলিশ সর্বাত্মক কাজ করছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য