বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

আবারও বন্ধ কুষ্টিয়ার দোকানপাট






নিজস্ব প্রতিনিধিঃ  আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের পৌর এলাকায় আবোরো দোকনপাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সেইসাথে ভোড়ামারার রেড জোন চিহ্নিত করা এলাকাও।

সকাল থেকে শহরের সকল দোকান বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান খোলা। এ নিয়ে তৃতীয় দফায় কুষ্টিয়ায় এই নির্দেশনা দিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

গত কাল বুধবার (২৪ জুন) কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেট ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি আসলাম হোসেনের স্বাক্ষরিত নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান (মুদি, কাঁচামাল, ঔষধ, মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ, পশুখাদ্য-মৎস্যখাদ্য, সার-বীজ, কীট নাশক) বেলা ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে কেউ রাস্তায় বের হবেন না। নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে করোনা সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়ার দোকানপাট বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন।

লকডাউনে বন্ধ হয়ে যাওয়ায় দোকানপাটের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকদের দুরাবস্থা নিরসনের দাবির মুখে গত ১০ মে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কঠোর শর্ত সাপেক্ষে মার্কেট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিলো জেলা প্রশাসন।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব না মানায় করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে জেলার স্বাস্থ্য বিভাগের সুপারিশ ও বিভিন্ন মহলের দাবির মুখে এক সপ্তাহ পর ১৬ মে সব প্রকার মার্কেট ও শপিংমল বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন।

২৩ মে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে জেলা প্রশাসনের এক জরুরি সভায় ব্যবসায়ীদের লোকাসনের কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত দোকানপাট স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে খোলার সিদ্ধান্ত দেয়া হয়। এরপর থেকেই আর স্বাস্থ্যবিধি মানেনি দোকান মালিকগণ। এরপর থেকেই লাগামহীনভাবে বেড়ে চলেছে কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা।

করোনার সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় ১৮ জুন কুষ্টিয়ার পৌর এলাকার ৮টি ওয়ার্ড, হরিপুর ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯ নং ওয়ার্ড এবং বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন রেড জোন চিহ্নিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। পরে জেলা প্রশাসন উক্ত এলাকা লকডাউন করে।

২২ এপ্রিল প্রথম কুষ্টিয়ায় করোনা রোগী শনাক্ত করা হয়। ২২ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। ২৩ মে থেকে চলতি মাসের ২৪ জুন পর্যন্ত এক মাসে কুষ্টিয়ায় করোনা রোগী শনাক্ত হয় মোট ৪২৫ জন। বর্তমানে কুষ্টিয়ায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬১ জন। সেইসাথে ৬ জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। ১২ জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে জেলায় মৃত্যুবরণ করেছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য