র্যাব জানায়, গোপন সংবদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ভৈরব উপজেলার নির্বাহী অফিসার লুবনা ফারজানা’দ্বয়ের নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ভ্রাম্যান আদালতের অভিযান চালায়। এ সময় অস্বাস্থকর পরিবেশে অনুপতি বিহীন মোড়কজাত করে সয়াবিন তেল, ময়দা ও লবন বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল। পণ্যগুলোর মধ্যে অনুমতি বিহীন মোড়কজাত করা রোজা সয়াবিন তৈল ৩২০ বোতলের ও ড্রামের মধ্যে ২৮০ লিঃ সর্বমোট ৬০০ লিঃ তেল, আব্দুল্লাহ ময়দা ৫৫০ কেজি ও মোড়ক স্পেশাল ময়দা ৪৫০ কেজি সর্বমোট ১০০০ কেজি ময়দা এবং আদুরী ব্রান্ডের লবন ৫০০ কেজি ও শক্তি ব্রান্ড লবন ৬২৫ কেজি সর্বমোট মোট ১১২৫ কেজি লবন জব্দ করা হয়। অস্বাস্থকর পরিবেশে অনুপতি বিহীন মোড়কজাত করার অপরাধে আব্দুল্লাহ মিয়াকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য