রবিবার, ১৭ মে, ২০২০

ময়মনসিংহে এক দিনে ৪৪ জন করোনায় আক্রান্ত


ময়মনসিংহ বিভাগে এক দিনে নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন।
রোববার (১৭ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের দুটি মেশিনে ৪৫০টি নমুনা পরীক্ষায় ৪১ জন ও জামালপুর হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
চিত্তরঞ্জন দেবনাথ জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ কেন্টনমেন্টের এক মেজরসহ সদরে তিনজন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের  পাঁচ স্বাস্থ্য কর্মী, ভালুকায় চারজন, ঈশ্বরগঞ্জে দুইজন, মুক্তাগাছায় একজন, তারাকান্দায় একজন, ফুলবাড়িয়ায় একজনসহ ময়মনসিংহ জেলায় ১৭ জন, নেত্রকোনা জেলা সদরে একজন, পূর্বধলায় একজন, বারহাট্টায় একজন, মদনে একজনসহ জেলায় চারজন, শেরপুর জেলা সদরে সাতজন, নালিতাবাড়িতে চারজন, নকলায় একজন জনসহ জেলায় ১২ জন ও জামালপুরে ১১ জন।
তিনি আরও জানান, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হলেন ৫৯৪ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ২৯৫ জন, জামালপুর জেলায় ১২৬ জন, নেত্রকোনা জেলায় ১১৮ ও শেরপুর জেলায় ৫৪ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২২ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হলেন ২১১ জন।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য